জিএম কাদের বলেছেন : সংসদে বিরোধী দল জাতীয় পার্টি
অনলাইন ডেস্ক : যাই বলা হোক সংসদে বিরোধী দল জাতীয় পার্টি বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, যারা নির্বাচনে জয়লাভ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের পরে শুধু জাতীয় পার্টিই আছে। বাকি যারা স্বতন্ত্র তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত অথবা সরাসরি আওয়ামী লীগের সদস্য। কাজেই তাদের বিরোধী দল হিসেবে থাকার কোনো সুযোগ নেই। সেখানে আনুষ্ঠানিকভাবে এবং অফিসিয়ালি আমরাই (জাতীয় পার্টি) বিরোধী দল হওয়ার কথা। সোমবার (২২ জানুয়ারি) দুপুর ৩টায় রংপুর নগরীর নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন জিএম কাদের। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টিই বসবে, স্বতন্ত্র সংসদ সদস্যেরা স্বতন্ত্রই। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্য আমরা স্বাভাবিক মনে করছি। এমন হওয়ারই কথা ছিল। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আমরা পাইনি। আওয়ামী লীগ থেকে যা বলা হয়েছে, তা নিয়মের কথাই বলা হয়েছে। সংসদে বিরোধী দলে থাকা সব থেকে বেশি আসন যাদের তারাই বিরোধী দল হওয়া কথা। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গত সংসদেও আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি। জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা জনগণের পক্ষে...