ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 98
120

অনলাইন ডেস্ক :   আদালতের আদেশে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের আটতলা বাড়ির মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ জুলাই) সকাল থেকেই শুরু হয় এই মালামাল তালিকা তৈরির কাজ। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

তানজির আহমেদ বলেন, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম মেজর জেনারেল জিয়াউল আহসান এর জলসিঁড়ি আটতলা বাড়িতে ইনভেন্টরির কার্যক্রম চলছে। তিনি জানান, আদালতের আদেশে নারায়ণগঞ্জের জলসিঁড়িতে আহসানের আটতলা বাড়ির ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির কাজ চলছে।

এর আগে গত বছরের ২৪ এপ্রিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ১৮ কোটি টাকার জমি, বাড়ি ও ফ্ল্যাট ক্রোক এবং ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন। এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা করে দুদক।

আওয়ামী লীগ সরকার পতনের পর জিয়াউল আহসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ২০২৪ সালের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক

আপডেট সময় ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬