টকশোতে বিএনপি নেতা নিপুণ রায় বলেন : তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান
অনলাইন ডেক্স : দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ‘কিংস পার্টি’তে যোগ দেওয়ার চেষ্টার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান। এমনটাই দাবি করেছেন বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরী। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইযের একটি টকশোতে সাকিবকে নিয়ে তার কাছে প্রশ্ন করা হলে নিপুণ রায় বেশ কিছু নতুন তথ্য প্রকাশ করেন। বিএনপি নেতা নিপুণ রায় বলেন, ‘আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাও জানেন সাকিব আল হাসান কোন কোন ঘাটে পানি খেয়ে আসছে। এবং দশ ঘাটের পানি খেয়ে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন। স্কাইপিতে কথা বলতে চেয়েছিলেন। নেতা তাকে সময় দেননি। এর প্রমাণ- সাকিব আল হাসানের বাসার যে ভিডিও ফুটেজ আছে তা চেক করলে পাওয়া যাবে।’ নিপুণ রায় বলেন, ‘আমার বাবার বাড়ি মাগুরা। সাকিব ওটাকে পুঁজি করে আমার ভাই ও আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। উনি ভেবে ছিলেন কোথায় গেলে সুবিধা পাবে।’ নিপুণ রায় চৌধুরী বলেন, ‘হাফিজ সাহেবের কাছে সাকিবকে নিয়ে এসেছিলেন বিএনএম এর সাধারণ সম্পাদক। তিনি অনেকভাবে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু হাফিজ সাহেব নাকচ করে দিয়েছেন। হাফিজ সাহেব...