ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৭৪ মামলা, জরিমানা ৪৭ লাখ
সিনিয়র রিপোর্টার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২৭৪ টি মামলা ও এ সংক্রান্তে ৪৭ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও ৮৯টি গাড়ি ডাম্পিং ও ৫৭টি গাড়ি রেকার করা হয়। বুধবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (৫ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
25
সিনিয়র রিপোর্টার
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২৭৪ টি মামলা ও এ সংক্রান্তে ৪৭ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এছাড়াও ৮৯টি গাড়ি ডাম্পিং ও ৫৭টি গাড়ি রেকার করা হয়।
বুধবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।