ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯২৯ মামলা, জরিমানা ৭৫ লাখ টাকার বেশি
সিনিয়র রিপোর্টার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯২৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৭৫ লাখ ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ১২৪টি গাড়ি ডাম্পিং ও ৬২টি গাড়ি রেকার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। শনিবার (২৬ অক্টোবর.) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
36
সিনিয়র রিপোর্টার
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯২৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৭৫ লাখ ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ১২৪টি গাড়ি ডাম্পিং ও ৬২টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
শনিবার (২৬ অক্টোবর.) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।