ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ১১

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • 105
36

সিনিয়র রিপোর্টার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর হাতিরঝিল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি ও চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।

শনিবার (৩ মে) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলো- মো. রাকিবুল হাসান শান্ত (২৮), মোছা. খাদিজা বেগম, মো. শামীম (২৫), জুবায়ের হাসান (২২), মো. ইমরুল খান (২৩), সোহেল রানা (৩০), কামরুল ইসলাম (৪০), সোহেল রানা (৩০), মো. রবিউল হাসান (২২), মো. মোস্তাকিম (২১) ও মো. শাহীন (৩৫)।

শুক্রবার (২ মে) হাতিরঝিল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা, মাদকদ্রব্য বিক্রয়লব্ধ নগদ এক হাজর ৮৪০ টাকা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে চোর, পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, কেড়ে নিচ্ছে মান-সম্মান : রাজধানীতে কথিত স্বামীসহ জান্নাতুল ফেরদৌসী তমা’র সংঘবদ্ধ হানিট্রাপ!

ডিএমপির বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ১১

আপডেট সময় ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫