ডেসটিনির রফিকুল আমিনকে ১ বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট
অনলাইন ডেস্ক : ডেসটিনি ২০০০ লিমিটেডের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের এক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত কোম্পানির এমডি রফিকুল আমিনকে ১ বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরো মামলা বিচারাধীন থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার (৬ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আইনজীবীরা বলেন, রফিকুল আমীন এরই মধ্যে ১২ বছর সাজা খাটা শেষ করেছেন। এ কারণে আদালত তাকে জামিন দিয়েছেন। তবে তাকে আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। এর আগে ২০২২ সালের ১২ মে ডেসটিনি ২০০০ লিমিটেডের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের এক মামলায় এমডি রফিকুল আমিনের ১২ বছর কারাদণ্ড দেন আদালত। এছাড়া, এ মামলার আরো ৪৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। ২০১৪ সালের ৪ মে দুই মামলায় চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটে কো-অপারেটিভ সোসাইটির মামলায় আসামি ৪৬ জন এবং ট্রি প্ল্যানটেশন মামলায়...