স্টাফ রিপোর্টার :
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ-এর আওতাধীন ৫৮টি লায়ন্স ক্লাব ও ৮টি লিও ক্লাবের ২০২৫-২০২৬ বর্ষের চার্টার প্রদান, নতুন সদস্য ইনডাকশন এবং লিও ও লায়ন্স ক্লাব কর্মকর্তাদের যৌথ অভিষেক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা গত বুধবার ঢাকার অল কমিউনিটি ক্লাব লিমিটেড, গুলশান-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সন্ধ্যা ৬:০০টায় সৌহার্দ্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয়। আনুষ্ঠানিক অধিবেশন শুরু হয় সন্ধ্যা ৭:০০ টায়, যা সভাপতিত্ব করেন লায়ন শরমিন সেলিম তুলি, এমজেএফ, চেয়ারম্যান, আয়োজক কমিটি। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী জাফর আহমেদ, উপদেষ্টা, ডিস্ট্রিক্ট গভর্নর।
শপথ বাক্য পাঠ করান লায়ন আনিকা আজিজ, সভাপতি, লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রেটার ভ্যালি। এরপর লিও শপথ পাঠ করান লিও সাকিবুল হাসান তন্ময়, সেক্রেটারি, লিও ক্লাব অব ঢাকা কাওরানবাজার। বিশিষ্ট অতিথিদের পরিচয় করিয়ে দেন মো. তারিকুল ইসলাম, সাবেক ক্যাবিনেট সেক্রেটারি।
স্বাগত বক্তব্যে লায়ন শরমিন সেলিম তুলি, এমজেএফ লায়নিজমের মূল্যবোধ, নেতৃত্ব বিকাশ ও মানবসেবার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নতুন লিও ও লায়ন্স ক্লাবের চার্টার প্রদান, নতুন সদস্য ইনডাকশন এবং নবনির্বাচিত লিও ও লায়ন্স কর্মকর্তাদের অভিষেক সম্পন্ন করেন লায়ন এ কে এম গোলাম ফারুক, ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৫-২০২৬), লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫এ১।
শুভে”ছা বক্তব্য দেন মো. আরমান হোসেন, সভাপতি, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল; কাইকোবাদ মো. শরীফুজ্জামান, পিএমজেএফ, সাবেক ক্যাবিনেট ট্রেজারার; ইঞ্জি. মো. আকরাম উজ জামান, চিফ অ্যাডভাইজার, আয়োজক কমিটি ও সাবেক ক্যাবিনেট সেক্রেটারি; লায়ন মিজানুর রহমান, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর পদপ্রার্থী (২০২৬-২০২৭); এবং খন্দকার আবু আশফাক, পিএমজেএফ, পিডিজি, পিসিসি।
গেস্ট অব অনার বক্তব্য দেন সাবিনা সিদ্দিকী, পাস্ট ফার্স্ট লেডি অব দ্য ডিস্ট্রিক্ট; ডা. এম. এ. হালিম পাটোয়ারী, পিএমজেএফ, চেয়ারম্যান, লায়ন্স পিডিজি ফোরাম, এমডি ৩১৫, বাংলাদেশ; ডা. আবুল হোসেন খন্দকার, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর; এবং নওজাত সারওয়াত ইসলাম, পিএমজেএফ, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর।
বিশেষ অতিথি ইঞ্জি. মোহাম্মদ সেলিম মিয়া, এমজেএফ, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এবং প্রধান অতিথি লায়ন এ কে এম গোলাম ফারুক, ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৫-২০২৬), আগত অতিথিদের উদ্দেশে সেবা, ঐক্য ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডভোকেট এ কে এম কামরুল হাসান খায়ের, সদস্য সচিব, আয়োজক কমিটি ও সাবেক ক্যাবিনেট সেক্রেটারি। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধরা জাহান, পাস্ট প্রেসিডেন্ট, ঢাকা গ্রিন এলিগেন্স লায়ন্স ক্লাব, এবং মোহাম্মদ হারুনুর রশিদ, পাস্ট প্রেসিডেন্ট, ঢাকা সানবিম লায়ন্স ক্লাব।

ডেস্ক : 


















সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীর