ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তফসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • 615
38

সিনিয়র রিপোর্টার : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্যালয়ে বসবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়টিই ব্যবহার করবেন প্রধানমন্ত্রী। নতুন কার্যালয়ের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। তফসিল ঘোষণার পর নতুন কার্যালয় থেকেই দলীয় সব সভা, মনোনয়ন চূড়ান্তের জন্য ধারাবাহিক বৈঠক এমনকি ভার্চুয়ালি যুক্ত হয়ে যে কোনো কাজের ক্ষেত্রে তিনি নতুন এ কার্যালয় ব্যবহার করবেন।

দলের নেতারা বলেন, তফসিল ঘোষণার পর যে কোনো ধরনের বিতর্ক এড়াতে নির্বাচনের দিন পর্যন্ত আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন কার্যালয় থেকেই কাজ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্য নিজস্ব কক্ষ, নেতাদের সঙ্গে বৈঠকের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং অন্তত ৫০০ নেতাকর্মীর সঙ্গে বৈঠক করার মতো বড় হলরুমের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিও এই কার্যালয় থেকে দলের সব কর্মকাণ্ড চালাবেন।

প্রসঙ্গত- গত ৩ জুন ঢাকা জেলা আওয়ামী লীগের জন্য রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করেন শেখ হাসিনা। এই ভবনটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে ঢাকা জেলা আওয়ামী লীগও ব্যবহার করবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পবিত্র শবেবরাত আগামী ৩ ফেব্রুয়ারি দিনগত রাতে পালিত হবে

তফসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

আপডেট সময় ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩