ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার আগে বৈঠকে বসেছেন সিইসিসহ কমিশনাররা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • 332
30

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঠিক করতে কয়েকটি তারিখ নিয়ে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এসব তারিখ থেকেই ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হবে। নির্বাচন কমিশনের এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার আগে প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে নির্বাচনের তফসিলের বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল সংক্রান্ত ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ লক্ষ্যে চার পৃষ্ঠার একটি ভাষণও প্রস্তুত করা হয়েছে।

কমিশন বৈঠকে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

তফসিল ঘোষণার আগে বৈঠকে বসেছেন সিইসিসহ কমিশনাররা

আপডেট সময় ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩