ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে হত্যার চেষ্টা, হিটলিস্টে অনেকেই : আসিফ মাহমুদ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • 46
61

অনলাইন ডেস্ক  :  চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। হিট লিস্টে আরও অনেকেই রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি।’

আসিফ মাহমুদ বলেন, ‘একাত্তরে যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারও দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে। একাত্তরে মুক্তিযুদ্ধের অপশক্তিকে যেভাবে পরাজিত করা হয়েছিলে, আজও কেউ সফল হতে পারবে না।’  তাদের শক্ত হাতে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পবিত্র শবেবরাত আগামী ৩ ফেব্রুয়ারি দিনগত রাতে পালিত হবে

দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে হত্যার চেষ্টা, হিটলিস্টে অনেকেই : আসিফ মাহমুদ

আপডেট সময় ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫