দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ চরম গরমে নিয়ন্ত্রণহীন এসির বাজার : দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস
অনলাইন ডেস্ক : দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। গরমে দুর্বিষহ মানুষের জীবন। ঘরে বাইরে কোথায় যেন শান্তি নেই। এমন অসহনীয় তাপমাত্রায় স্বস্তি পেতে রাজধানীর সচ্ছল মানুষেরা ছুটছেন শীতাতপ নিয়ন্ত্রক (এসি) যন্ত্র কিনতে বৈদ্যুতিক পণ্যের শোরুম বা বিক্রয়কেন্দ্রগুলোতে ভিড় করছেন। বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এসি বিক্রি। তবে ক্রেতারা বলছেন তাপদাহের দোহায় দিয়ে এসির দাম রাখা হচ্ছে বেশি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য মতে আজ ২৯ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। খোদ রাজধানীতে এই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় সব জায়গায় ভ্যাপসা গরম বিরাজ করছে। এই নিয়ে পঞ্চম দফায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপপ্রবাহের মধ্যে ২৮ এপ্রিল হিট স্ট্রোকে সারাদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে এর আগে একদিনে হিট স্ট্রোকে এত মানুষের মৃত্যুর রেকর্ড নেই। তাপদাহ সহ্য করতে না পেরে এসি কিনতে আসা মনোয়ার হোসেন ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘তীব্র তাপদাহ এসির চাহিদা বেড়ে গেছে আর এই সুযোগে এসি ব্যবসায়ীরা এসির দাম বাড়িয়ে দিয়েছেন। তাই বাধ্য হয়ে বেশি দামে এসি কিনতে হচ্ছে।’ বাসায় বাচ্চাদের আরামের জন্য এসেছেন এসি কিনতে এসছেন ব্যবসায়ী মুরাদ হাসান। তিনি ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘এবারের গরম অসহ্য। বাসায় শিশু ও...