ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরলেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • 156
14

অনলাইন ডেস্ক :  দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার (৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গণমাধ্যমকে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যে উদ্দেশে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে টুকু বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে বিএনপি। পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় দলটি। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, চিকিৎসা শেষে রবিবার ঢাকায় ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কমীরা উপস্থিত ছিলেন। তিনি জিয়ার সমাধিতে আসার সাথে সাথে ফুলে ফুলে সিক্ত হন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

৮৫২ জনকে অফিসার পদে নিয়োগ দিবে ৭টি ব্যাংক, আবেদন ফি ২০০ টাকা

দেশে ফিরলেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু

আপডেট সময় ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪