দ্বাদশ নির্বাচনের আগে ‘কিংসপার্টি’ হিসেবে পরিচিতি পাওয়ার জন্য : সাকিব আ.লীগের আগে কেন বিএনএমে গিয়েছিলেন, জানা গেল উত্তর
অনলাইন ডেক্স : দ্বাদশ নির্বাচনের আগে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া বিএনএমে যোগ দেওয়ার মাধ্যমে সাকিব আল হাসান তার রাজনীতিতে অভিষেক করতে চেয়েছিলেন। তার এই কৌশল ছিল পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুকরণ। ইমরান যেভাবে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক সেই পথেই হাঁটার পরিকল্পনা ছিল ক্রিকেটার সাকিবের। বিএনএমর বেশ কয়েকটি সূত্র এই তথ্য জানিয়েছে। সম্প্রতি মেজর হাফিজের বাসায় বিএনএমের সদস্য ফরম পূরণ করে সাকিবের যোগ দেওয়ার প্রস্তুতি পর্বের একটি ছবি প্রকাশিত হয়েছিল। এরপরই রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনাটি গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহের ঘটনা। তবে পরবর্তী সময়ে নতুন দলে না গিয়ে ইউটার্ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন সাকিব আল হাসান। এদিকে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মতো সাকিবেরও চিন্তা ছিল একটি নতুন দল গঠন করে আলোড়ন সৃষ্টি করা। অদূর ভবিষ্যতে এ দল থেকে নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের। সমীকরণ না মেলায় শেষ পর্যন্ত এসব পরিকল্পনা ভেস্তে যায়। দ্বাদশ নির্বাচনের আগে কিংস পার্টি হিসেবে পরিচিতি পাওয়া বিএনএমে যোগ দিতে গিয়েও পিছু হটেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, বিএনএমের একটি ফরম পূরণ...