ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • 82
29

অনলাইন ডেস্ক  :  ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ১০০ কোটি টাকার স্টার্ট-আপ তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে সহায়তা করতেই এই বরাদ্দ, যা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ । পাশাপাশি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন কাজে সহায়তার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের কথাও অন্তর্ভুক্ত রয়েছে। সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে বাজেট উপস্থাপনকালে এই ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, “তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত এই তহবিল ডিজিটাল অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। সারাদেশে ইতিমধ্যে ৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব এবং ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটিডি স্কুল অব ফিউচার স্থাপন করা হয়েছে। এছাড়া, ৪৯১টি উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণের উদ্যোগ চলছে।”

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪৯২টি প্রকল্পের জন্য প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকার বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। আগামী অর্থবছরে মৌলিক বিজ্ঞান গবেষণা এবং সামুদ্রিক সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ‘ব্লু ইকোনমি’ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই উদ্যোগ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর

আপডেট সময় ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫