ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন কর্মসূচি দিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর  ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • 36
50
অনলাইন ডেস্ক  : 

সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরোধের পর রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ প্রত্যাহার করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে বৃহস্পতিবার (১৫জানুয়ারি) বিকেলে তেজগাঁও থানা ঘেরাওয়ের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে প্রায় সাড়ে৩ ঘণ্টার অবরোধের পর রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে বৃহস্পতিবার (১৫জানুয়ারি) বিকেলে তেজগাঁও থানা ঘেরাওয়ের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

সর্বশেষ বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন।

সড়ক অবরোধের কারণে ফার্মগেট এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। যানজটে আটকে চরম ভোগান্তি পোহান যাত্রী-চালকেরা। এই অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন কলেজটির শিক্ষার্থী আবদুর রহমান রাফি। তিনি বলেন, সহপাঠী সাকিবুল হাসান রানা (১৮) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় তেজগাঁও থানা ঘেরাও করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালে ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। এ ঘটনার বিচার দাবিতে একাধিকবার সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীর

নতুন কর্মসূচি দিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর  ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬