নতুন মন্ত্রীসভায় এবার ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নারায়ণ চন্দ্র চন্দ
অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রীসভায় এবার ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। শস্যভাণ্ডার খ্যাত খুলনার ডুমুরিয়া উপজেলার এ কৃতি সন্তানের এ সাফল্যে গোটা নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। ৩৯ বছরের শিক্ষকতা শেষ করে রাজনীতিতে আসা নারায়ণ চন্দ্র চন্দ এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বৈচিত্র্যময় শিক্ষকতা জীবনের সঙ্গে যোগ হয়েছে সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা। সেখানেও সাফল্যের বিজয়গাথা। প্রধান শিক্ষক থেকে ইউপি চেয়ারম্যান, এর পর সংসদ সদস্য থেকে প্রতিমন্ত্রী। এবার দ্বিতীয়বারের মতো হলেন পূর্ণ মন্ত্রী। এক সময়ের মানুষ গড়ার কারিগর এখন দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করছেন নারায়ণ চন্দ্র চন্দ। জনগণের ভালোবাসা সিক্ত হয়ে এ নিয়ে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। বর্ণাঢ্য কর্মজীবন : নারায়ণ চন্দ্র চন্দ খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের স্বর্গীয় কালীপদ চন্দের মেজ ছেলে। ১৯৪৫ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। তার মা ছিলেন স্বর্গীয়া রেণুকা বালা চন্দ। স্ত্রী ঊষা রানী চন্দও পেশায় একজন শিক্ষক। তার বড় ছেলে অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য। উলাগ্রামের পাঠশালায় তার শিক্ষাজীবন শুরু। বান্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবম...