ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন মুখ নিয়ে দল গোছান আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • 164
18

সিনিয়র রিপোর্টার

নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছাতে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করা হবে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন।

সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না। ‌ গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন। আই উইল মেক ইউর দ্যাট কন্সটিটেন্সি একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। ‌আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশনে।

সাখাওয়াত হোসেন বলেন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)। আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করবো। ‌আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক আইনের মধ্য দিয়ে)।

তিনি বলেন, আওয়ামী লীগ একসময় সেক্যুলারপন্থি দল ছিল মিডল ক্লাসের। মুসলিম লীগ যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। কত বড় মানুষের দল। যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। উনার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে।‌ লোকজন লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে কী জানি হয়।

‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি- আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয় তবে একটা দলকে ব্যান করাটা আনলেস। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভেরি ব্যাড কালচার। রাজনৈতিক দলকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধ করা হয়। 

জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। যার কাছে জিজ্ঞেস করার কথা তাকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেন।

১৫ আগস্ট ছুটি থাকবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এটা ক্যাবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করবো।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

নতুন মুখ নিয়ে দল গোছান আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪