ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বর থেকে রাঙামাটি যেতে পারবেন পর্যটকরা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • 127
31

রাঙামাটি প্রতিনিধি 

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের রাঙামাটিতে ভ্রমণে ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার ৩০ অক্টোবর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান রাঙামাটিতে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান।

রাঙামাটি ও খাগড়াছড়িতে অস্থির পরিস্থিতির কারণে গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন।

জেলা প্রশাসক জানান, বর্তমানে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যটকদের ভ্রমণে এতদিন যে নিষেধাজ্ঞা বলবৎ ছিল রাঙামাটি জেলার সার্বিক পরিস্থিতি বিচেনা করে তুলে নেওয়া হয়েছে। পূর্বের মতো পর্যটকরা রাঙামাটিতে নিরাপদে ভ্রমণে করতে পারবেন। সাজেকে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলায় যখন ভ্রমণের নিষেধাজ্ঞা জারি প্রত্যাহার করা হবে তখন থেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

এ সময় রাঙামাটি হোটেল মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, বার্গী লেক ভ্যালির পরিচালক বাপ্পী তংচংগ্যা, বোট মালিক সমিতির নেতা রমজান আলীসহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

গত মাসের ১৮ তারিখ থেকে পাহাড়ে সহিংসতার জেরে তিন দফায় ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। পরে পাহাড়ের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে তিন পার্বত্য জেলায় ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

নভেম্বর থেকে রাঙামাটি যেতে পারবেন পর্যটকরা

আপডেট সময় ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪