ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরওয়েকে হারাতে হলে ২৪ বছরের এক রেকর্ড ভাঙতে হবে ব্রাজিলকে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 43
40

অনলাইন ডেস্ক :  ২০০২ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে শিরোপা জয়ের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলের বিপক্ষে যেন এক অদ্ভুত অভিশাপে পড়েছে ব্রাজিল। গত ২৪ বছরে ইউরোপের বিপক্ষে প্রতিটি নকআউট ম্যাচেই হারতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার সেই অভিশাপ ভাঙার নতুন সুযোগ কার্লো আনচেলত্তির দলের সামনে, প্রতিপক্ষ নরওয়ে।

পরিসংখ্যান বলছে, ২০০২ সালের শিরোপা জয়ের পর বিশ্বকাপ নকআউটে ইউরোপের বাইরের দলের বিপক্ষে ব্রাজিল শতভাগ সফল। এই সময়ে তারা ঘানা (২০০৬), চিলি (২০১০ ও ২০১৪), কলম্বিয়া (২০১৪), মেক্সিকো (২০১৮), দক্ষিণ কোরিয়া (২০২২) এবং জাপানকে (২০২৬) হারিয়ে সাত ম্যাচেই জয় তুলে নিয়েছে।

কিন্তু ইউরোপীয় প্রতিপক্ষ এলেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৪ সালে জার্মানি ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও নেদারল্যান্ডস, ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। অর্থাৎ, ২০০২ সালের ফাইনালে জার্মানিকে হারানোর পর থেকে বিশ্বকাপ নকআউটে ইউরোপের বিপক্ষে টানা ছয় ম্যাচেই পরাজিত ব্রাজিল।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে এবার তাদের প্রতিপক্ষ নরওয়ে। তাই ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, বরং দীর্ঘদিনের ইউরোপ-অভিশাপ ভাঙারও বড় পরীক্ষা ব্রাজিলের জন্য। এই ম্যাচে জিততে পারলে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে কোনো ইউরোপীয় দলকে হারানোর স্বাদ পাবে ব্রাজিল।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান

নরওয়েকে হারাতে হলে ২৪ বছরের এক রেকর্ড ভাঙতে হবে ব্রাজিলকে

আপডেট সময় ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬