ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • 74
19

সিনিয়র রিপোর্টার

নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া এবং তিন সন্তান সাদ আল জাবির আব্দুল্লাহ, লাবিবা আব্দুল্লাহ ও হাবিবুন নাহারকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়াও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, দুদকের সহকারী পরিচালক সাজিদুর রোমান তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করেন। নিষেধাজ্ঞার পক্ষে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর এম এ সালাহুউদ্দিন ইস্কান্দার। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

আবু ইউসুফের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ওই প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করে মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগে উল্লিখিত বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য অভিযোগের সুস্থ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

এদিকে মোহাম্মদ আলীর নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়েছে, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

ওই নথির অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ আলী মিয়ার বিষয়ে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন। বিদেশে পালিয়ে গেলে অভিযোগে উল্লিখিত বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫