ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার কালো হাত ভেঙে দিতে হবে: ওবায়দুল কাদের 

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • 318
19

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশের মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে। নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ প্রবল। মানুষ নির্বাচন নিয়ে কতটা স্বতঃস্ফূর্ত এটা বলার অপেক্ষা রাখে না। প্রথম ভোটার হওয়া তরুণ শ্রেণি আমাদের প্রধান টার্গেট।
নির্বাচনের বাইরে বিরোধী দলের রাজনীতি শুধুই নাশকতার। নাশকতার কালো হাত ভেঙে দিতে হবে। 

রোববার (১৯ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার-প্রকাশনা উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

ট্রেনে ও বাসে আগুন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন বাংলাদেশে বিরোধী দলের নির্বাচনের বাইরে যে রাজনীতি সেটা বিরোধী রাজনীতি নয়, সেটা গঠনমুলক সমালোচনা নয়- এটা স্রেফ নাশকতা। নাশকতার এই কালো হাত ভেঙে দিতে হবে। রাতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলা- এই রাজনীতি প্রতিহত ও প্রতিরোধ করতে হবে। 

নির্বাচনকালীন সরকারে টেকনোক্রাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণার পর এসব পদ থাকে না, এটাই নিয়ম।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের কর্মীদের তিনটি কাজ করতে হবে। প্রথমত, রাজনীতির নামে বিএনপির গাড়ি পোড়ানোর বিষয়টি প্রচার করতে হবে। দ্বিতীয়ত, ইসরাইলের হামলার বিষয়ে বিএনপির নীরবতা তুলে ধরতে হবে। তৃতীয়ত, উন্নয়নের এবং স্মার্ট বাংলাদেশের স্বার্থে নৌকার বিকল্প নেই- এই বিষয়টি জনমানুষের সামনে আনতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় সভাপতিত্ব করেন উপকমিটির আহ্বায়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় উপকমিটির সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের ভিড়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আধা ঘণ্টার মধ্যে তিনবার দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন ওবায়দুল কাদের। এরপর ধানমন্ডিতে অবস্থিত দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফিরে যান তিনি। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী

নাশকতার কালো হাত ভেঙে দিতে হবে: ওবায়দুল কাদের 

আপডেট সময় ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩