নিজেদের অপকর্ম ধামাচাপা দিতেই কেন্দ্রীয় সভাপতির নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার
শেখ খোরশেদ রাজু : নিজেদের অপকর্ম ধামাচাপা দিতেই তড়িঘড়ি করে কেন্দ্রীয় সভাপতির নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সাংবাদ প্রচার করে নিজেদেরকে সাধু ভাবছেন জামান হাসান ওরাজূ । বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বহিষ্কৃত সভাপতি হাসান জামান । গত ১৯/১১/২০২৪ইং তারিখে সংগঠনের নাম ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে ফান্ড গঠন করার নাম করে সাধারণ সদস্যদের কাছ থেকে গোপনে টাকা হাতিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে গোপালগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির সভাপতির কান পর্যন্ত পৌছায়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা কমিটি তদন্ত স্বাপেক্ষে সত্যতা প্রমাণিত হওয়ায় ২২/১১/২০২৪ইং তারিখে জেলা কমিটির মিটিংয়ের মাধ্যমে ২৮/১১/২০২৪ইং তারিখে কাশিয়ানী উপজেলার হাসান জামানকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তার পদ ফিরে পাওয়ার জন্য পিল্টন, সাদ্দাম ও রাইসুল মারফত বিভিন্ন হুমকি দেন। কিন্তু কোনভাবেই তার পদ ফিরে না পাওয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ০২/১২/২০২৪ইং তারিখে কিছু সাংবাদিকদের দিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রাজার নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন খবর প্রচার করে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বহিষ্কৃত আতাউর রহমান রাজু গোপনে সাধারণ সদস্যদের কাছ থেকে ব্যাপক টাকা হাতিয়ে নেয়ার অপরাধে বহিষ্কৃত হওয়ায় সেও একই কায়দায় কেন্দ্রীয় সভাপতির নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে অপপ্রচার ও মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করেন। আমরা...