ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে আ.লীগের মূল স্লোগান ‘স্মার্ট বাংলাদেশ’: আব্দুর রাজ্জাক

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • 382
67

সিনিয়র রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ‘গ্রাম হবে শহর’ স্লোগান ছিল উল্লেখ করে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’।

আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির দ্বিতীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, সব নির্বাচনের আগে আওয়ামী লীগ জাতির আশা আকাঙ্খা পূরণের জন্য প্রতিশ্রুতি প্রণয়ন করে থাকে। অতীতে আমরা কী করেছি, কী আমাদের অর্জন, সেগুলো আমরা পর্যালোচনা করি। সেই আলোকে আমরা সব নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করি। এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের জন্য ইশতেহার কমিটি করা হয়েছে।

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার কমিটি কাজ করছে জানিয়ে তিনি বলেন, করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশের অর্থনীতির ওপর বিরাট আঘাত এসেছে। সে কারণে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। অর্থনীতি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, সেগুলো মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এত কিছুর পরও ৬ ভাগের মতো প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল আট ভাগ, সেটি সম্ভব হয়নি। অর্থনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে আরও কিছু সময় লাগবে।

এ সময় উপস্থিত ছিলেন- ইশতেহার কমিটির সদস্যসচিব এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অধ্যাপক সাদেকা হালিম, সাজ্জাদুল হাসান এমপি ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না : তথ্য প্রতিমন্ত্রী

নির্বাচনে আ.লীগের মূল স্লোগান ‘স্মার্ট বাংলাদেশ’: আব্দুর রাজ্জাক

আপডেট সময় ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩