নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন : অযৌক্তিক কারণে কাউকে বদলি নয়
অনলাইন ডেস্ক : কোন যুক্তিতে আমরা সবাইকে বদলি করব! হাজার হাজার কর্মকর্তাদের বদলি করা হলে প্রশাসনে। আইন- শৃঙ্খলা রক্ষায়, দেশ পরিচালনায়, নির্বাচন পরিচালনায় যে বিশৃঙ্খলা দেখা দেবে - এই দায়িত্ব কে নেবে? বলেন, নির্বাচন কমিশনার মো. আলমগীর। বুধবার (২২ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রশাসনে রদবদলের কোনো চিন্তা আছে কি না - এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আপনারা নিজস্ব কিছু চিন্তাভাবনা থেকে এসব বলেন। আইনের ব্যাখ্যাটা হলো পুলিশের কমিশনার, বিভাগীয় কমিশনার এবং এর নিচের যত কর্মকর্তা আছেন, তারা নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া বদলি করতে পারবে না। এই হলো আদেশ। তিনি বলেন, সবাই আমাদের অধীনে এসেছে এই আইনটা আপনারা কোথায় পেলেন, যদি একটু দয়া করে দেখাতে পারেন!দুই নম্বর হলো যদি নির্বাচন কমিশনের কাছে মনে হয় কোনো বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারীর আচরণ অনিরপেক্ষ, নির্বাচনের বিপক্ষে তখন নির্বাচন কমিশন সেই বিভাগ বা সেই কর্তৃপক্ষকে তাকে সেখান থেকে বদলি করতে বলবে। তিন নম্বর হলো রিটার্নিং অফিসার কাদের নিয়ে নির্বাচন করবেন অর্থাৎ ভোটগ্রহণ কর্মকর্তাদের যে তালিকা করবেন সেটায় কাউকে অনুমতি ছাড়া বদলি করা যাবে না। এই হলো আইন। তিনি আরও বলেন, একটা যুক্তি থাকতে হবে। তার...