নির্বাচন থেকে সরে গেলেন প্রতিমন্ত্রী জাকির ও তার ছেলে সাফায়াত বিন জাকিরসহ ৩ জন
অনলাইন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে মনোনয়নপত্র দাখিল করেননি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকিরসহ ৩ জন। অপরদিকে দাখিল করেছেন ১৪ জন প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা। জানা গেছে, রৌমারীতে ৯ জন, রাজীবপুরে ১ জন, চিলমারী উপজেলায় ১ জন ও কুড়িগ্রামে ৩ জন প্রার্থীসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন কেন্দ্রীয় জাতীয় পার্টি জেপির পেসিডিয়াম সদস্য ও কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি জেপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য রুহুল আমিন (বাইসাইকেল), কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য বিপ্লব হাসান (নৌকা), রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম সাইফুর রহমান (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের মোহাম্মদ আবু শামীম হাবীব (গামছা), রৌমারী উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম (গোলাপ ফুল), রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র), কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য মাছুম ইকবাল (স্বতন্ত্র), রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর...