অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংক আজ একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা ধরে কেনা হয়েছে। এ নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের ২ মার্চ পর্যন্ত মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র : বাসস
89
অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংক আজ একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা ধরে কেনা হয়েছে।
এ নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের ২ মার্চ পর্যন্ত মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।