নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি : সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীন
অনলাইন ডেক্স : অপহরণের প্রায় ৬৫ ঘণ্টা পর পরিবারের সান্নিধ্য পেলেন সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীন। তবে চেহারায় ভয়-আতঙ্কের ছাপ মুছে যায়নি । নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৫ এপ্রিল) সকালে বান্দরবান জেলা পরিষদের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের ইন্টেলিজেন্স টিমের সদস্যরা ঘটনাস্থলের আশপাশের এলাকায় ড্রোন দিয়ে দুষ্কৃতকারীদের অবস্থান সনাক্তের চেষ্টা করে। পরে তাদের সঙ্গে যেকোনো মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। আমাদের চেষ্টা ছিল ম্যানেজারকে অক্ষত উদ্ধার করা। এ জন্য যা যা করা প্রয়োজন আমরা করেছি। তারা ম্যানেজারকে রুমার বেথেল পাড়ায় একটি স্থানে রেখে গেলে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। তদন্তের গোপনীয়তার কারণে আমরা সেই স্থানের নাম এখন উল্লেখ করছি না। পরে রাতেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গত মঙ্গলবার রাত ৮টার দিকে রুমা উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক লুট ও ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে...