ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের বিজয়ী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 380
99

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খাজা তানভীর আহমেদ।

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনের ১৩২টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৩ হাজার ৭১৯ ভোট।

কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার দুটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৯৭৭ জন। ১৩২টি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কক্ষ রয়েছে ৯০০টি। নতুন ভোটার মোট ৭৩ হাজার ২৪২ জন। পুরুষ ভোটার ৪১ হাজার ৫৩৭ এবং নারী ভোটার ৩১ হাজার ৭০৫ জন।

প্রসঙ্গত- ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ওবায়দুল কাদের। এরপর ২০০৮ সাল থেকে তিনি এই আসনে টানা তিনবার জয়ী হয়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪টি  বিষয়

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের বিজয়ী

আপডেট সময় ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪