পথ নবজাতকদের পাশে দাঁড়াবে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন
অনলাইন ডেস্ক : ‘পথ নবজাতকরা আপনজন, হবে না কোনো বিভাজন’ এ শ্লোগানকে সামনে রেখে দেশের পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি (অব) সৈয়দ মোঃ জিয়াউল করিম। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির মঞ্জু এবং ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. মজিবুর রহমান জানান, অদূর অতীতে আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হলেও তিনি বেশ কয়েক বছর আগে থেকেই ব্যক্তি উদ্যোগে এ কার্যক্রমটি পরিচালনা করে আসছিলেন। ইতোমধ্যে তিনি ৪১টি পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়ে সু¯’ করে তুলেছেন। তাদের অনেককে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে জীবনের অধিকার ফিরিয়ে দিয়েছেন। পরবর্তীতে তার এ ব্যক্তিগত মানবিক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে এই ফাউন্ডেশনটি গড়ে তুলেছেন। ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশে পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার করা এবং তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা। পাশাপাশি...