ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন দুই ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • 168
13

সিনিয়র রিপোর্টার

সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) প্রধান। রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয় সোমবার দুপুর ১টার মধ্যে পদত্যাগপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অনুযায়ী সোমবার (১২ আগস্ট) সকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম।

একইভাবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসও সচিবের কাছে এবং বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে, সরকার পরিবর্তনের পর বুধবার (৭ আগস্ট) বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। একপর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। অন্যদের বের করে দেওয়া হয়। এরপর তারা আর ব্যাংকে যাননি। আজ সরকারের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ব্যাংকটির বিক্ষুব্ধ কর্মকর্তারা বলছেন, ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী। তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারের দায়িত্ব পেলেন আল জামাল ভূঁইয়া

পদত্যাগ করলেন দুই ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান

আপডেট সময় ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪