ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে এ পর্যন্ত ১,৬৩১,৮৬,৫৩,৪৫০ টাকা টোল আদায় : ওবায়দুল কাদের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • 224
18

সিনিয়র স্টাফ রিপোর্টার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৩১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

সরকারি দলের অপর সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গত এক বছরে অর্থাৎ চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের তিনটি সেতু থেকে টোল আদায় হয়েছে মোট ১ হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা। সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় তিনটি সেতু হতে টোল আদায় করা হয়।

সেতু তিনটি হলো- যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু, ধলেশ্বরী নদীর উপর মুক্তারপুর সেতু এবং পদ্মা সেতু। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ জুলাই ২০২৩ হতে ১৯ জুন ২০২৪ পর্যন্ত এই সেতুসমূহ থেকে আদায়কৃত টোলের পরিমাণ হলো- পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে একই সময়ে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

পদ্মা সেতুতে এ পর্যন্ত ১,৬৩১,৮৬,৫৩,৪৫০ টাকা টোল আদায় : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪