পররাষ্ট্রমন্ত্রী বলেন : ইউনূস আমাদের জাতীয় সম্পদ, তবে তিনি ক্রিমিনালের কাজ করেছেন
অনলাইন ডেস্ক : ড. মুহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী তবে তিনি ক্রিমিনালের কাজ করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী। তিনি আমাদের জাতীয় সম্পদ। আমরা তাকে অত্যন্ত সম্মান করি। কিন্তু পৃথিবীতে বহু নোবেলজয়ী আছেন, যারা বিভিন্নভাবে অন্যায় কাজ করেছেন। তাদের শাস্তিও হয়েছে। এ ক্ষেত্রে দেখা যায়, আমাদের নোবেল জয়ীও (মুহাম্মদ ইউনূস) ক্রিমিনাল কাজ করেছেন।’ মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে আব্দুল মোমেন সিলেট নগরের ধোপাদীঘির পাড় এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যেটা জানি উনি উনার লেবারদের (শ্রমিকদের) পয়সা দেননি। তিনি তাদের ঠকিয়েছেন। সেজন্য উনার বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে। এটা কোর্টের ব্যাপার। এর জন্য কিছু হবে বলে মনে করি না। এটা একটা প্রচলিত আইনের হিউজ প্রসেস। উনি সুযোগ পেয়েছেন আইনি লড়াই করার। উনি সুযোগ পেয়েছেন যুক্তিতর্কের। তারপর এভিডেন্সের বেসিসে তারা জাজমেন্ট করেছেন। কারণ, প্রত্যেক দেশ আইনকে সম্মান করে। এর ফলে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না।’ বাংলাদেশের একপেশে নির্বাচন ও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিবিসির প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিবিসি...