ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যবেক্ষক না পাঠানোর কথা পুনর্ব্যক্ত করলো জাতিসংঘ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • 313
25

অনলাইন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৭ জানুয়ারি। এই নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর কথা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। পাশাপাশি আবারও একটি অবাধ, সুষ্ঠ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

শুক্রবার (৮ ডিসেম্বর) জাতিসংঘে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাব তিনি এসব তথ্য দেন।

গণমাধ্যমকর্মীরা তার কাছে জানতে চান, গণতান্ত্রিক ও ভোটাধিকারের জন্য জনগণের দাবিকে অযৌক্তিক হিসেবে নেওয়া হচ্ছে বাংলাদেশে। এর পেছনে আছে রাজনৈতিক উদ্দেশ্য। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এ অবস্থায় নির্বাচনের আগে জাতিসংঘের সমর্থন পেতে বাংলাদেশের শাসকগোষ্ঠী জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি লিখেছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? প্রধান বিরোধী দলকে জেলে রেখে কি আরেকটি একপক্ষীয় নির্বাচনের প্রস্তুতিতে শাসকগোষ্ঠীকে পুরস্কৃত করবেন?

প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আমি ওই চিঠি দেখিনি। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমি সবিস্তারে যা বলেছি এর আগে, এখনো তাই বলব। তা হলো- একটি অবাধ, সুষ্ঠ ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করি আমরা।

এর আগে অন্য একজন সাংবাদিক তার কাছে জানতে চান- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দখলদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার স্বীকৃতি দিতে জাতিসংঘ এখনও পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে আমি আপনার সদয় মন্তব্য শুনতে চাই।

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, ঐতিহাসিক ঘটনার সময় যারা কষ্ট ভোগ করেছেন তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে… আমি অনেক আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মন্তব্য করবো না। আমরা বারবার বলেছি, কোনো ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘ মহাসচিবের কাজ নয়। এটি উপযুক্ত বিচারবিভাগীয় কর্তৃপক্ষের উপর নির্ভর করে।

ওই সাংবাদিক আরও জানতে চান, একটি অবাধ, সুষ্ঠ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতান্ত্রিক মিত্রদের সব ধরনের সহযোগিতাকে স্বাগত জানাবে। জাতিসংঘ কি জাতীয় নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে?

জবাবে মুখপাত্র বলেন, না। আমি বলতে চাইছি, নির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠায় না।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী

পর্যবেক্ষক না পাঠানোর কথা পুনর্ব্যক্ত করলো জাতিসংঘ

আপডেট সময় ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩