ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্য নিহতের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • 398
43
অনলাইন ডেস্ক :  রাজধানীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পারভেজ (৩২) নামে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে ঢাকা ও গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়। 
পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়। অন্যজন মো. সুলতানকে ডেমরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রোববার সকালে পুলিশবাদী হয়ে ডিএমপির পল্টন থানায় এ মামলা দায়ের করে।
এর আগে শনিবার বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।  শনিবার বিকাল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত পুলিশ সদস্যের নাম মো. আমিরুল ইসলাম পারভেজ। তার বাবার নাম মো. সেকান্দার আলী মোল্লা। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামে।
তিনি কনস্টেবল হিসেবে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত ছিলেন। তিনি ১৩-০৮-২০১১ তারিখে চাকরিতে যোগদান করেছিলেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না : তথ্য প্রতিমন্ত্রী

পুলিশ সদস্য নিহতের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে

আপডেট সময় ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩