ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যাশিত অগ্রগতি না হলেও ঐকমত্যের লক্ষ্যে আলোচনা ফলপ্রসূ হবে : আলী রিয়াজ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 162
44

অনলাইন ডেস্ক  :   চলমান সংলাপে প্রত্যাশিত অগ্রগতি না হলেও জাতীয় ঐকমত্যের লক্ষ্যে আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন আলী রিয়াজ।

এ সময় আলী রিয়াজ বলেন, মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। প্রতিদিন হয়তো অর্জন করছি না, তবে আমরা আশাবাদী এক জায়গায় পৌঁছাতে পারবো। এ সময় সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সকাল ১১টায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে বৈঠক শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

আজকের সংলাপে আলোচ্য সূচির মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের পদ্ধতি। পাশাপাশি, পূর্ববর্তী বৈঠকগুলোর আলোচনাধীন ও অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী

প্রত্যাশিত অগ্রগতি না হলেও ঐকমত্যের লক্ষ্যে আলোচনা ফলপ্রসূ হবে : আলী রিয়াজ

আপডেট সময় ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫