ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ তিনটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 287
14

সিনিয়র রিপোর্টার : আজ তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বরিশালে জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান এবং সেখানে রাত যাপন করেন। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এবং দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন। এরপর বিকাল ৩টায় মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য শেষে ঢাকায় ফিরবেন তিনি।

স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর তিন জনসভা সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া ও কালকিনিতে সাজসাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টানানো হয়েছে ব্যানার, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনি জনসভাস্থলে মঞ্চ তৈরিসহ সভা সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আমরা ধারণা করছি। ঘরের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখেতে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

আজ তিনটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা

আপডেট সময় ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩