আপডেট সময়
০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
122
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের দুই মন্ত্রী
অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী (এমএসডিএইচএস) বরাওয়ুত সিলপা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। বৃহস্পতিবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান উপদেষ্টা বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য দেন। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন এবং এর মধ্যদিয়ে বাংলাদেশের কাছে বিমসটেকের দায়িত্ব হস্তান্তর করা হবে। ওইদিন (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সূত্র : বাসস।
35
অনলাইনডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী (এমএসডিএইচএস) বরাওয়ুত সিলপা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। বৃহস্পতিবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান উপদেষ্টা বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য দেন।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন এবং এর মধ্যদিয়ে বাংলাদেশের কাছে বিমসটেকের দায়িত্ব হস্তান্তর করা হবে। ওইদিন (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সূত্র : বাসস।