ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তোলা সম্ভব : সমবায় প্রতিমন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 42
59

অনলাইন ডেস্ক  :  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন,  প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তোলা সম্ভব। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে। একটি উন্নয়নশীল দেশের টেকসই অগ্রগতির জন্য দক্ষ জনবল অপরিহার্য। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। তাই এসব খাতে কর্মরত কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে আয়োজিত বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়। এটি নৈতিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল আচরণ ও সেবার মান উন্নয়ন এখন সময়ের দাবি। তাই রাষ্ট্রীয় সেবার মানোন্নয়নে আধুনিক প্রশিক্ষণ ও দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৯৮তম, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৯তম, বিপিএটিসির ৭৯তম এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২০৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে শিক্ষালাভ, শৃঙ্খলা বজায় রাখা এবং অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসনের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তরুণ কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। এসময় প্রশিক্ষণার্থীবৃন্দ, একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ : গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তোলা সম্ভব : সমবায় প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬