প্রাণিসম্পদের দুর্নীতিবাজ কে এই ডাঃ আজিজ ?
অনলাইন ডেক্স : প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুুর রহমানের বাসার ড্রইং রুমের ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোষ্ট করে মন্ত্রীর মাই ম্যান প্রমাণ করার জন্য মরিয়া নানান অপকর্মে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুল ইসলাম। মন্ত্রীর সরলতার সুযোগ নিয়ে ডাঃ আজিজুল মন্ত্রীর বাসায় মন্ত্রীর লুঙ্গি পরিহিত ছবি তুলে নিজ ফেইসবুকে পোষ্ট করে। এছাড়াও স্বঘোষিত নামসর্বস্ব বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও ফুল দিয়ে প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুুর রহমানকে কনভেন্স করে নিজের অপকর্ম থেকে মুক্তি পেতে ব্যাস্ত আজিজুল। নিজ অপকর্মের দায় থেকে মুক্তি পেতে লবিষ্ট নিয়োগে মোটা অংকের টাকার বিনিময়ে তিনি মন্ত্রীর নিকটলোক দের কাছেও কম ধরনা দিচ্ছেন না বলে একটি সূত্র জানায়। তবে এত কিছু করেও তার শেষ রক্ষা হবে কিনা জানেন না ডাঃ আজিজ। কারন তিনি এখন ফৌজদারী মামলার আসামি। তেঁজগা থানা পুলিশ তার বিরুদ্ধে মামলা তদন্তে ব্যাস্ত। আর মামলার বাদী প্রাণিসম্পদ অধিদপ্তরের সদ্য সাবেক ডিজি ইমদাদুল হক। অপর একটি সূত্র জানায়, অত্যন্ত ধূর্ত ও সুযোগ সন্ধানী এই আজিজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থেকে শুরু করে অদ্যবধি রুপ পাল্টিয়ে কখনও বিএনপি, কখনও শিবির কিংবা কখনও আওয়ামী লীগের লেবাস ধারণ করে আসছে। প্রকৃতপক্ষে এই ডাঃ আজিজ পারিবারিকভাবে...