ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • 312
29

সিনিয়র রিপোর্টার : নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে  তিনি এ কথা বলেন।

নির্বাচনে কতটি দল অংশ নিচ্ছে জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, আমাদের কাছে যে তথ্য আছে সেটি অনুযায়ী- এখন পর্যন্ত ২ হাজার ৭১৩ জন প্রার্থী আছেন, আর ২৯টি দল আছে। আগে ৩০টি দিয়েছিল। তারমধ্যে জেডিপি বলে একটি আছে, সেটি কোনো দল না, সেটি স্বতন্ত্র হবে। তাই সবমিলিয়ে নিবন্ধিত দলের মধ্যে ২৯টি দল আমাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেছে।

ওসি-ইউএনওদের বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনাররা গত এক সপ্তাহে বিভিন্ন জেলা এবং অঞ্চলপর্যায়ে সফর করেছেন। তাদের তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গত ৩০ নভেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় রদবদলে প্রশাসনে বিশৃঙ্খলার কোনো ঝুঁকি নেই।  

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নের ইসির অতিরিক্ত সচিব বলেন, প্রয়োজন মনে করলে কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই মুহূর্তে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। প্রশাসন এখন পর্যন্ত ভালোই দেখছি, কোনো অসুবিধা নেই।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

একীভূত ৫ ব্যাংকের কোন গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে : জানালেন অর্থমন্ত্রী

প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ

আপডেট সময় ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩