ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেস ক্লাবের সামনে আ.লীগ সমর্থকদের মারধর

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • 140
26

সিনিয়র রিপোর্টার

৭ মার্চের ছুটি বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে  আসা আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করেছে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ১০-১৫ জন আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শুরু করার প্রস্তুতি নেয়।   তা জানার পর বিএনপির ৫০-৬০ নেতাকর্মীরা এসে তাদের ধাওয়া করে।

এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত ৪-৫ জন বেধড়ক মারধর করেন। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর-পালাইতেছে।’

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, ‘এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

প্রেস ক্লাবের সামনে আ.লীগ সমর্থকদের মারধর

আপডেট সময় ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪