ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফাঁদে পা দিয়ে হামাসের বিস্ফোরণে  ৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • 225
13

অনলাইন ডেস্ক :  ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাত সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১১ জুন) তাদের পরিচয় প্রকাশ করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। খবর টাইমস অব ইসরাইলের। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১০ জুন) রাফায় একটি ভবনে বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। নিহতরা হলেন- মেজর তাল পশেবিলস্কি শাওলভ (২৪), স্টাফ সার্জেন্ট এতিন কার্লসব্রান (২০), সার্জেন্ট আলমোগ শালম (১৯) ও সার্জেন্ট ইয়ার লেভিন (১৯)।

আইডিএফের প্রাথমিক তদন্ত মতে, সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় নিহত সেনারা। শুরুতে ভবনে ভেতর ফাঁদ পাতা আছে কিনা, তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক ছুড়েন। এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করেন। কিন্তু সে সময় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশবিশেষ কয়েকজন সেনার ওপর ধসে পড়ে। পরবর্তীতে ওই ভবনের ভেতর একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ বলেছে, এই ভবনে হামাসের যাতায়াত ছিল।

আইডিএফ আরও জানায়, নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর ২৯৯ সেনা হারাল ইসরাইল।

এদিকে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি। ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া।

ইসরাইল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত। একে নতুন সুযোগ বলেও উল্লেখ করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাড়িচাপায় যুবককে ‘হত্যার’ ঘটনায় সাবেক ‍যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ জন

ফাঁদে পা দিয়ে হামাসের বিস্ফোরণে  ৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন

আপডেট সময় ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪