ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দিনমজুরের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • 327
206

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার উপজেলার পাইকড় ইউনিয়নের একটি আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

মামলার আসামি নূর ইসলাম ওই আবাসন প্রকল্পের বাসিন্দা। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক। 

মামলার নথি সূত্রে ওসি আব্দুল হান্নান জানান, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। সে সময় মুখরোচক খাবার দেওয়ার কথা বলে শিশুদের নিজ বাড়িতে নিয়ে যান নূর ইসলাম। সেখানে নিয়ে শিশুদের ধর্ষণ করেন তিনি।

পরদিন গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়। তখন নূর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যান৷

খবর পেয়ে শুক্রবার (১৪ মার্চ) রাতে পুলিশ ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।

পরে দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নূর ইসলামকে আসামি করে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ : গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দিনমজুরের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫