বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন : রমজানে চিনির দাম এক টাকাও বাড়বে না
অনলাইন ডেস্ক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এস আলমের কারখানায় অগ্নিকাণ্ড বা অন্য কোনো কারণে বাজারে চিনির সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি ব্যবসায়ীদের বলছি, তারা যেন সংকটের অপচেষ্টা না করেন। মিল গেইট থেকে রমজানের আগে এক টাকাও দাম বাড়বে না চিনির মূল্য। বৃহস্পতিবার (৭ মার্চ) কলোনি বাজার পলিটেকনিক মাঠে টিসিবি আয়োজিত টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পত্র-পত্রিকায় আমি দেখছি দু-এক জায়গায় চিনির দাম বাড়ানোর অচেষ্টা হচ্ছে, বিক্রেতারা কেউ যেন সেটা না করেন। কারণ মিলগেটেও চিনির দাম এক টাকাও বাড়বে না। দেশের সংশ্লিষ্ট উৎপাদনকারীরা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়কে এ প্রতিশ্রুতি দিয়েছেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা কখনোই চাই না পুলিশের মাধ্যমে বাজার মনিটরিং করতে। কিন্তু বাধ্য হই ব্যবসায়ীদের কারণে। এজন্য পণ্যের সরবরাহ স্বভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির মাধ্যমে এক কোটি লোককে প্রতি মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়া হচ্ছে। টিসিবির সেবাগ্রহণকারী গ্রাহকদের তথ্য আবার যাচাই বাছাই করে ডিজিটাল কার্ড দেয়া হচ্ছে। রমজানেও সাধারণ মানুষ ভালোভাবে ইফতার করতে পারে সেজন্য চিনির দাম ৩০ টাকা কমিয়ে ৭০ টাকাই রাখা। এ সময় গ্রাহকদের ভোগান্তি কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে...