ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাপিডিপ্রকৌসে’র কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলা কাউন্সিলর নির্বাচন আগামী ১০ মে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • 86
26

স্টাফ রিপোর্টার

প্রায় দশ বছর পর গণপূর্ত অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের ঐতিহ্যবাহী পেশাজীবি সংগঠন বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) এর ১৪৩২-১৪৩৪ টার্মের কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলা কাউন্সিলর নির্বাচন আগামী ১০ মে অনুষ্ঠিত হবে। 

নির্বাচন কমিশনার ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ের মধ্যে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সদস্য প্রকৌশলীদের নিয়ে প্রকৌশলী এসএম আমিরুজ্জামান বিলাস ও প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর সরকারের নেতৃত্বে বিলাস- সাখাওয়াত- আকবর-হাবিব-রিপন প্যানেলের মনোনয়ন পত্র দাখিল করা হয়।

এ সময় নির্বাচন কমিশনার নেতাকর্মীদের স্বাগত জানান ও মনোনয়নপত্র গ্রহন করেন। এরপর বিলাস- সাখাওয়াত- আকবর- হাবিব- রিপন প্যানেলসহ নির্বাচনে অংশ গ্রহনকারী সকল প্যানেলকে একটি অবাধ- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দেন ও সকলের সহযোগীতা কামনা করেন। 

মনোনয়নপত্র দাখিল শেষে বিলাস ও আকবর উপস্থিত নেতাকর্মী ও সদস্য প্রকৌশলীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা সমিতি প্রাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও  নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আশ্বাস দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সবশেষে তারা সদস্য প্রকৌশলীদের কাছে দোয়া ও পূর্ণ প্যানেলে সমর্থন চেয়ে এবং নেতাকর্মীদের নিয়ে ফটোসেশন শেষে সমিতি প্রাঙ্গন ও পূর্ত ভবন চত্বর হতে তাদের নির্বাচনী কার্যালয়ে যান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

বাপিডিপ্রকৌসে’র কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলা কাউন্সিলর নির্বাচন আগামী ১০ মে

আপডেট সময় ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫