ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাব না’—নিজাম উদ্দিন আর নেই

95

বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত গ্রহণ না করার প্রতিজ্ঞা করা আলোচিত বিএনপি কর্মী নিজাম উদ্দিন (৬৫) মারা গেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিজাম উদ্দিন বাঁশবাড়িয়া গ্রামের নূরানী বাক্স মণ্ডলের ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালের ৩১ মে থেকে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন তিনি ভাত খাননি। বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে তুলবেন না—এই প্রতিজ্ঞায় তিনি কলা, রুটি, চিড়া ও শুকনো খাবার গ্রহণ করতেন।

জানা যায়, ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় চরমভাবে অপমানিত ও ক্ষুব্ধ হয়ে নিজাম উদ্দিন ভাত না খাওয়ার সিদ্ধান্ত নেন।
নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, “পরিবার থেকে বহুবার বাবাকে ভাত খাওয়ানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি প্রতিজ্ঞা ভাঙতে রাজি হননি।”

পরিবারের ভাষ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গ্রামে ফিরলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
নিজাম উদ্দিনের মৃত্যুতে বাঁশবাড়িয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাড়িতে রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই তাকে রাজনৈতিক অঙ্গনে প্রতিজ্ঞা ও আত্মত্যাগের প্রতীক হিসেবে উল্লেখ করছেন।

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, নিজাম উদ্দিনের এই আত্মত্যাগ দলীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দল সবসময় তার পরিবারের পাশে থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের বিদায়বেলায় ‘বিতর্কিত’ প্রকল্প

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাব না’—নিজাম উদ্দিন আর নেই

আপডেট সময় ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬