ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • 228
11

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে, সে কারণে আবোল তাবল বলছে।

রবিবার (১৯ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

‘নির্বাচনে আওয়ামী লীগের লোকজনই ভোট দিতে যায়নি’ বিএনপি নেতাদের এ দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের এ দাবি সত্য নয়। উপজেলা নির্বাচনে প্রথম ধাপে নির্বাচন কমিশন জানিয়েছে ৩০থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। জাতীয় নির্বাচনে ভোট পড়েছে ৪২ শতাংশেরও বেশি। তারা কি এদেশের মানুষ নয়?

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ৪২ শতাংশ  যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করলো কেমন করে? আসলে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। যা খুশি তাই বলেন  ফ্রি স্টাইলে। এর বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে। 

বিএনপি আবারো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির আন্দোলন করার অধিকার আছে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। আর যদি আন্দোলন রূপ নেয় আগুন সন্ত্রাসে যে চেহারা তারা অতীতে দেখিয়েছে তাহলে সরকার উদ্ভূত পরিস্থিতিতে ব্যবস্থা নেবে। রাজনৈতিকভাবেও আমরা মোকাবেলা করব। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীর

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪