ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

156

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। খবর এনডিটিভির।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় শরদ পাওয়ারের ভাতিজা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার নিহত হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিমানে অজিত পাওয়ার, তার নিরাপত্তাকর্মী এবং পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন।

বারামতি বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে জানান, বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ভিটি এসএসকে। এটি মুম্বাই থেকে চার্টার করা লিয়ারজেট-৪৫ বিমান।

অবতরণের সময় বিমানটি রানওয়ের পাশে ছিটকে পড়ায় দুর্ঘটনার শিকার হয়। বারামতি বিমানবন্দর একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি তা মহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কোম্পানির হাতে হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অজিত পাওয়ার জেলা পরিষদ ইলেকশনের আগে চারটি জনসভায় যোগ দিতে বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সে সময়ই এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

তবে দাবি করা হচ্ছে, বারামতিতে আজ সকালের দিকে কুয়াশার জন্য দৃশ্যমানতা কম ছিল। সেজন্য বিমানটির জরুরি অবতরণ করানোর চেষ্টা করেছিলেন পাইলট। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। তারপর তাতে আগুন ধরে যায়। বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। সেই আওয়াজ শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ : গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

আপডেট সময় ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬