ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার বিকেলে সাংবাদিকদের সিইসি বলেছেন :  তৃতীয় ধাপের নির্বাচনে ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • 242
15

অনলাইন ডেস্ক : তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  বুধবার (২৯ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সকাল ৮টা থেকে ৮৭টি উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এটা ৩৫ শতাংশের কমও হতে পারে, বেশিও হতে পারে। নিশ্চিত ফিগার পেতে ২০ থেকে ২২ ঘণ্টা সময় লাগবে।’

সিইসি বলেন, ‘৮৭ উপজেলায় ভোট হয়েছে। ইভিএমে ১৬ উপজেলায় ভোট হয়েছে। নিরপেক্ষ অবাধ ও সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা পালন করেছেন। ভোটগ্রহণকারী কর্মকর্তারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন।’

তিনি বলেন, ‘সীমিত পরিসরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ৩০ জনকে আটক করা হয়েছে তারা ভোট কারচুপির চেষ্টা করছিলেন। সর্বোপরি ভালো ভোট হয়েছে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

বুধবার বিকেলে সাংবাদিকদের সিইসি বলেছেন :  তৃতীয় ধাপের নির্বাচনে ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে

আপডেট সময় ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪